মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনি আবিস্কৃত

নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে দেশের সর্ব বৃহৎ চুনা পাথরের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ৫০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই খনির চুনা পাথর দিয়ে দেশের সকল সিমেন্ট ফ্যাক্টরীর চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

তাজপুর গ্রামের ভূ-পৃষ্ঠের নিচে কয়লার খনি থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে গত দুই মাস আগে অনুসন্ধান কাজ শুরু করে জিওলজিক্যাল সার্ভে অধিদপ্তর। অবশেষে ভূ পৃষ্টের ২ হাজার ২শ’২৪ ফুট নিচে সন্ধান মেলে চুনাপাথরের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এই সুসংবাদটি তুলে ধরে বিদ্যুৎ ও জ্বালানী সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে পাওয়া এ যাবত কালের সবচেয়ে বড় চুনাপাথরের খনি এটি।

ড্রিলের সাহায্যে খনি থেকে প্রাপ্ত চুনাপাথরের খন্ডিত অংশ সাংবাদিকদের দেখিয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব উন্নতমানের এই চুনাপাথর।

প্রতিমন্ত্রী আরো বলেন, ষাটের দশকে জয়পুরহাটে চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেলেও আধুনিক প্রযুক্তি না থাকায় তা উত্তোলন সম্ভব হয়নি। ওই খনি থেকে কীভাবে চুনাপাথর উত্তোলন করা যায় তা নতুন করে ভাবছে সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে