চাঁদাবাজিতে সাবেক বিডিআর সদস্য


ডিবি পুলিশ পরিচয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য হেমায়েত মোল্ল্যাসহ দু’জনকে আটক করেছে মাগুরা পুলিশ।
জেলার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, মঙ্গলবার মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে মোটরসাইকেলচালক খলিলুর রহমানের কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই হয়। বাদীর অভিযোগের ভিত্তিতে শহরের ক্লোজড সার্কিট ক্যামেরা ফুটেজ দেখে মাইক্রোবাসটি শনাক্ত করা হয়। বিআরটিয়ের মাধ্যমে গাড়ির মালিককে আটক করে চালক ও ঘটনার মূলহোতা চাকরিচ্যুত বিডিআর সদস্যকে ফরিদপুরের নগরকান্দা থেকে বৃহস্পতিবার ভোর রাতে মাগুরা সদর থানা পুলিশ আটক করেছে। আটক বিডিআর সদস্যের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত অস্ত্র ও টাকা উদ্ধার করতে পারেনি।
মাগুরা ইসলামী ব্যাংক থেকে ১ লাখ টাকা তুলে বাদী খলিলুর রহমান মাগুরা শালিখা উপজেলার দেয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ি মঙ্গলবার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













