রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশের স্থিতিশীলতা নষ্ট না করতে খালেদার প্রতি সুরঞ্জিতের আহ্বান

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট না করতে বিএনপি নেত্রীর প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শনিবার সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত, ‘পাকিস্তানি পলিসিতে বিএনপির রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহবান জানান।

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন। আর এ ভুল তিনি বুঝতেও পেরেছেন। তাই তিনি এবার আগামী মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। করেছেন। এর আগে অংশ নিয়েছেন পৌরসভা নির্বাচনে। ‘এজন্য তাকে ধন্যবাদ জানাই’- বলেন সুরঞ্জিত।

সুরঞ্জিত সেন আরো বলেন, খালেদার মন থাকে পাকিস্তানে। তার স্বামী যেভাবে হোক মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ভারতে গিয়েছিলেন। খালেদাকে বার বার বলা সত্ত্বেও তিনি ঢাকার ক্যান্টনমেন্ট ছাড়েননি।

‘আমাদের স্বাধীনতা যুদ্ধের অংশীদার মিত্র বাহিনীর অন্যতম নায়ক জেনারেল জ্যাকব পরলোকগমন করেছেন। তার মৃত্যুতে খালেদা জিয়া শোক না জানিয়ে পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক পাঠিয়েছেন। এ থেকেই বোঝা তার মন কোথায় থাকে?’- যোগ করেন সুরঞ্জিত।

জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বিশ্ববাসী ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু খালেদা জিয়ার তা চোখে পড়ে না। আমাদের জিডিপি এখন ছয় দশমিক পাঁচ শতাংশ, অচিরেই তা ছয়ে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী