‘জঙ্গিবাদের মদদদাতাদের প্রতিরোধ করতে হবে’
জঙ্গিবাদের মদদদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের অগ্রগতি রুখতে জঙ্গিবাদের মাধ্যমেই এ দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে।
শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আল-কায়েদা, আইএস যারা সৃষ্টি করছে তারাই জঙ্গি দমনের নামে মুসলিম দেশগুলোকে ধ্বংস করছে। বাংলাদেশের প্রতিও এ সমস্ত শক্তির দৃষ্টি পড়েছে। তারা বাংলাদেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশে যারা এ সমস্ত শক্তির এজেন্ট হিসেবে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













