দ্বিতীয় দিনেও ভারতের সরকারি ভবন দখলে রেখেছে কাশ্মীরি বিদ্রোহীরা চলছে বন্দুকযুদ্ধ


দ্বিতীয় দিনের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের একটি সরকারি ভবন নিজেদের দখলে রাখতে সমর্থ হয়েছে কাশ্মীরি বিদ্রোহীরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সেখানে এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ চলছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ ভূস্বর্গের পাম্পোরের সেই সরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা উন্নয়ন সংস্থায় হামলা চালায় বন্দুকধারীরা। প্রতিষ্ঠানটিতে ঢুকে পড়ে ৩ অস্ত্রধারী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভবনের ভেতরে অন্তত ২ জঙ্গি লুকিয়ে আছে বলে নিজস্ব সূত্রে জানতে পেরেছেন তারা। আর ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পাম্পোরে উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সরকারি ভবনটিতে গোলাগুলির শব্দ শোনার পর ভবনটিকে ঘিরে ফেলে সামরিক ও আধাসামরিক বাহিনীর সদস্যরা।
তবে আজ দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মঙ্গলবার সকালেও সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী দ্বিতীয় দিনের মতো তাদের অভিযান অব্যাহত রেখেছে। তবে সেখানে ঠিক কতোজন জঙ্গি রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারেনি কোনও সংবাদমাধ্যম।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













