পাকিস্তানের হয়ে ভারতের তীব্র সমালোচনা চীনের


ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেয়ার নয়াদিল্লির পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে চীন। চীনা কম্যুনিষ্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমসের খবরের বরাত দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এতে বলা হয়েছে, চীনা বিশেষজ্ঞরা দাবি করছেন, পাকিস্তান-ভারত সীমান্ত সিল করে দেয়াটা ‘অযৌক্তিক’ হবে। এতে দেশ দু’টির দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া একে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ বলেও দাবি করেছে চীন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর আগে ঘোষণা করেছিলেন, ২০১৮ সালের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেয়া হবে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, পাক-ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকায় ফিলিস্তিন-ইসরাইল সীমান্তের মতো মজবুত প্রাচীর নির্মাণ করা হবে। নদী-নালাসমৃদ্ধ সীমান্ত অঞ্চলে সেখানে লেজার এবং সেন্সর প্রযুক্তির দিয়ে ‘প্রাচীর’ গড়ে তোলা হবে। এতে আরো বলা হয়েছিল সীমান্তের অত্যধিক বিপজ্জনক এলাকায় ভূগর্ভস্থ সেন্সর বসানো হবে। অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা হলে এ সব প্রযুক্তির মাধ্যমে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে অবহিত হবে। সীমান্তে ইলেক্ট্রো অপ্টিক সেন্সর বসবে। এ ছাড়া, ঘন জঙ্গলের মধ্যে সম্ভাব্য সন্ত্রাসী গতিবিধির উপর নজর রাখতে এবং ছবি তুলতে বিশেষ রাডার স্থাপন করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













