নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেসহ মা-বাবার মৃত্যু


নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেসহ মা-বাবার মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সরাইগাছী মোড়ে এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন সরাইগাছী গ্রামের সাইফুদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৪০), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪) ও তাদের ছেলে আনোয়ার হোসেন (৯)।
পোরশা থানার অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক বলেন, সন্ধ্যায় আনারুল বাড়ির পাশে ধানখেত থেকে হাঁস আনতে যান। এ সময় ওই খেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার স্ত্রী ও ছেলে ওই খেতে আনারুলকে পড়ে থাকতে দেখে তাকে তুলতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদেরও মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন


বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন













