নগ্ন করে পুরো শহর ঘোরানো হলো ধর্ষককে


আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার সময়ে হাতেনাতে ধরা পড়ার পর নগ্ন করে পুরো শহর ঘুরানো হয়েছে এক যুবককে। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ধর্ষণ চেষ্টার সময় নারী পুলিশ প্রথমে তাকে হাতকড়ার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখনো তাকে নগ্ন অবস্থায় দেখা যায়। ভিড়ের মধ্যে একজন পুরুষ চিৎকার করে তাকে বলতে থাকে, ‘পরেরবার তোমাকে হত্যা করা হবে’।
এক নারী বলতে থাকেন, ‘কাপুরুষটাকে গাড়ির পেছনে বাঁধো।’ অনলাইনে পোস্ট করা ওই ভিডিওর ক্যাপশন ছিল, ’৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় সমাজের মানুষ উচিত শিক্ষা দিয়েছে ধর্ষককে’।
ওই নারী বলেন, ‘আমরা পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করি। আশা করি শিশুটি ন্যায়বিচার পাবে।’ তবে কর্তৃপক্ষ তাকে কী শাস্তি দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













