বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন গাড়ি পাচ্ছেন ৬৪ জেলা নির্বাচন অফিসার

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিসমূহকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসাবে প্রতিটি জেলা নির্বাচন অফিসারের জন্য গাড়ি সরবরাহ করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

আজ সোমবার ২৬ জেলায় ২৬টি জীপ -Japan made Brand new Mitsubishi Outlander (4WD SUV CBU Condition) গাড়ি প্রদান করা হয়েছে।

এর আগে ১৯টি বৃহত্তর জেলায় মিতসুবিসি পাজেরো জিপ প্রদান করা হয়েছে। চলতি অর্থ বছরে বাকি ১৯টি জেলায় গাড়ি সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

জেলা অফিসমূহে গাড়ি সরবরাহের ফলে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাজ আরো গতিশীল হবে। ভোটের সময় জেলা অফিসারদের এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের সুবিধা হবে।

কমিশন সূত্রে জানা যায়, ভবিষ্যতে নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য আরো নতুন গাড়ি বরাদ্দ হতে পারে। সে ক্ষেত্রে ইসির পক্ষ থেকে অচিরেই একটি দাবি পাঠানো হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে