মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন জামা কিনতে, মায়ের সামনেই বুকের ধনের মৃত্যু

গাজীপুর থেকে মায়ের সঙ্গে রাজধানী ঢাকায় ঈদের নতুন জামা কিনতে এসেছিল শিশু ফাহিম আহম্মেদ। গন্তব্য ছিল রাজধানীর নিউমার্কেট। তার আগেই ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন কলেজ হাসপাতালের কাছে বাসচাপায় মায়ের সামনেই নিহত হয় ফাহিম। চোখের সামনে বুকের ধনের মৃত্যু। সহ্য করতে পারছেন না মমতাময়ী মা ঝর্ণা বেগম। রাস্তায় পড়ে থাকা সন্তানের রক্তাক্ত লাশ বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার কান্নায় পথচারী ও আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে ২টি বাস ভাংচুর ও একটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

বাস দুটি জব্দসহ দুই চালককে আটক করেছে পুলিশ। নিহত ফাহিমের মামা জিতু জানান, ফাহিমদের বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার ডমনী গ্রামে। তার বাবা জাহাঙ্গীর আলম চা দোকানি। ফাহিমের বড় ভাই পাভেল আহম্মেদ রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি দোকানের কর্মচারী। পাভেল হাজারীবাগে নানার বাসায় থাকে। মঙ্গলবার পাভেল ওই দোকান থেকে বেতন পেয়ে তার মাকে মোবাইল ফোনে বলেন, সে বেতন পেয়েছে। ছোট ভাই ফাহিম ও মা-বাবার জন্য ঈদের কেনাকাটা করবে। এজন্য ফাহিমকে নিয়ে মাকে ঢাকায় আসতে বলে পাভেল। বুধবার ছোট ছেলে ফাহিমকে সঙ্গে নিয়ে ঢাকায় আসছিলেন মা ঝর্ণা বেগম। কিন্তু মমতাময়ী মা কী জানতেন, ঈদের কেনাকাটা করতে এসে চিরদিনের জন্য বুকের ধনকে হারাতে হবে! কিন্তু তাই হল। তার বুকের ধনকে ঘাতক বাস কেড়ে নিল তার সামনেই।

প্রত্যক্ষদর্র্র্র্শীরা জানান, ভিআইপি ২৭ নম্বর বাসে করে গাজীপুর থেকে আসছিলেন ঝর্ণা ও তার ছেলে। বেলা দেড়টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর এলাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের সামনে এসে বাসটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় হেলপার যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, গাড়ি চলবে না। বাস থেকে অন্য যাত্রীদের সঙ্গে সন্তানকে নিয়ে ঝর্ণা বেগমও নামেন। এরপর হেলপার যাত্রীদের অন্য বাসে উঠিয়ে দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি বাস ফাহিমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের সামনে সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মা ঝর্ণা। পথচারী ও আশপাশের লোকজন ট্রান্স সিলভা ও ভিআইপি-২৭ বাস দুটি ভাংচুর করে। দুটি গাড়ির চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করে জনতা।

একপর্যায়ে ভিআইপি বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে আগুন নেভায়। ধানমণ্ডি থানার ওসি নূরে আযম জানান, দুই বাসের চালককে আটক করা হয়েছে। বাস দুটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। তিনি বলেন, ভিআইপি ২৭ বাস থেকে যাত্রীদের নামিয়ে অন্য বাসে উঠানোর সময় পেছন থেকে একটি বাস এসে ফাহিমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাভেলসহ হাজারীবাগ থেকে ফাহিমের স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। লাশ উদ্ধার করে বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। সেখানে লাশের ময়নাতদন্ত করতে বিলম্ব হওয়ায় স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি