নতুন নিয়োগপ্রাপ্ত ৯ হাজার নার্স যোগদান করেছে


নতুন নিয়োগপ্রাপ্ত ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স আজ বৃহষ্পতিবার সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেছেন।
বৃহস্পতিবার তাঁরা স্ব স্ব কর্মস্থলে জেলার সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কদের কাছে যোগদানপত্র দাখিল করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১০ হাজার নার্স নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেয় সরকার। এর মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকটের সমাধানের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
১৮ হাজার ৬৩ জন আবেদনকারীর মধ্যে ৩ জুন লিখিত এবং পরে এক মাসব্যাপী মৌখিক পরীক্ষা শেষে ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন।
এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে সারা দেশের হাসপাতালগুলোতে তাঁদেরকে পদায়ন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













