শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন স্কেলে বেতন পেতে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকেরা

নতুন স্কেলে বেতন পেতে আবারও আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১টি সংগঠনের মোর্চা জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। শিক্ষক-কর্মচারীরা অবিলম্বে নতুন স্কেলে এমপিওভুক্তদের বেতন দেওয়ার দিন তারিখ উল্লেখ করে প্রজ্ঞাপন জারিসহ ২১ দফা দাবিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ফ্রন্টের প্রধান সমন্বয়কারী কাজী ফারুক আহমেদ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৬ থেকে ৮ মার্চের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন, ১২ মার্চ উপজেলা সদরে সমাবেশ শেষে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, ১৯ মার্চ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জেলা সদরে মানববন্ধন ও ২৪ মার্চ বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ৩১ মার্চের মধ্যে নতুন স্কেলে বেতন না দেওয়া হলে প্রতিনিধি সভা করে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ বিকেলে বলেন, এ বিষয়ে অগ্রগতি জানতে তিনি নিজে আজ অর্থ মন্ত্রণালয়ে যান। ওই মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যাতে মার্চ মাসের বেতন নতুন স্কেলে পেতে পারেন, এ জন্য চেষ্টা চলছে।

তবে অপর এক কর্মকর্তা বলেন, বিষয়টি বাইরে থেকে যত সহজে বলা হচ্ছে আসলে এতটা সহজ নয়। কারণ বিদ্যমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে রাষ্ট্রের ব্যয় হয় ৬০০ কোটির কিছু বেশি টাকা। নতুন স্কেলে বেতন দেওয়া হলে প্রতি মাসে আরও প্রায় ৪০০ কোটি টাকা লাগবে। বিদ্যমান বাজেটে এই টাকার সংস্থান নেই। এটা কীভাবে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে গত সোমবার শিক্ষাসচিব সোহরাব হোসাইন বলেন, তাঁরা আশা করছেন শিগগিরই এ বিষয়টি সুরাহা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রায় ৪ লাখ ৬৭ হাজার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন ও সাড়ে ১৩ হাজার কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন। তাঁরা মূল বেতনের শত ভাগ সরকার থেকে পেয়ে থাকেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত