শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুষমার সঙ্গে মাহমুদ আলীর বৈঠক

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠক করেছেন। বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রায়সিনা ডায়ালগে অংশ নিতে ভারত সফর করছেন বাংলাদেশর এই মন্ত্রী।

দিল্লি থেকে পাঠানো এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে পানি বণ্টন, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারতের ক্ষমতার ভরকেন্দ্র হিসেবে পরিচিত ‘রায়সিনা হিল’ এলাকার নাম অনুযায়ী এশীয় অঞ্চলের দেশগুলোর এ সম্মেলনকে ‘রায়সিনা ডায়ালগ’ হিসেবে নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বৈঠকে চলতি বছরের জুলাই মাসে ঢাকায় যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি-জয়েন্ট কনসালটেটিভ কমিশন) বৈঠকের বিষয়ে একমত হয়েছেন দুই মন্ত্রী। এতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে সভাপতিত্ব করবেন।

এর আগে মঙ্গলবার রায়সিনা ডায়ালগের উদ্বোধনী দিনে আবুল হাসান মাহমুদ আলী যোগ দেন। প্রথমবারের মতো এ ডায়ালগের আয়োজন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসকারি সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ)। ১-৩ মার্চ ভারতের রাজধানীতে চলমান এ ডায়ালগে এশিয়া অঞ্চলের দেশগুলোর পারস্পরিক যোগাযোগ, বাণিজ্য ও নিরাপত্তা বাড়ানোর বিষয় স্থান পাচ্ছে।

রায়সিনা ডায়ালগে অংশ নিয়েছে চল্লিশটি দেশের প্রায় সাড়ে চার শ’ প্রতিনিধি। উল্লেখযোগ্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ছাড়াও রয়েছেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা, আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই, জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ডেভিড মেলন, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াসুমাসা নাগামাইন এবং চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লি জাওজিং প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত