নামাজ পড়ার সময় বাবাকে গুলি করে খুন করল ছেলে


সামান্য একটি বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়েছিল কিশোর ছেলের। তার ফল দাঁড়াল রক্তারক্তিতে। নামাজ পড়ার সময় বাবাকে গুলি করে খুন করল সে।
স্থানীয় সময় শুক্রবার ভারতের বিহার রাজ্যের গায়া জেলায় খান্দেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম গোলাম নবী খান। ঘটনার পর থেকেই তাঁর ১৫ বছর বয়সী ছেলে পলাতক রয়েছে।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে মনজিত শায়োরান নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ছোট্ট একটা বিষয় নিয়ে কথাকাটাকাটি হয় বাবা-ছেলের মধ্যে। একপর্যায়ে তা উত্তপ্ত বাকবিতণ্ডায় পরিণত হয়। পরে বাবা গোলাম নবী নামাজে দাঁড়ালে তাঁকে গুলি করে ছেলে।
এতে নিহত হন নবী। প্রতিশোধ নিতেই সে বাবাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মনজিত আরো জানান, ঘটনার পর থেকেই ওই কিশোর পলাতক। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













