কিউবার ওপর নিষেধাজ্ঞা বহাল করলেন ট্রাম্প


প্রতিবেশী ক্যারিবীয় রাষ্ট্র কিউবার ওপর ভ্রমণ ও বাণিজ্যিক কড়াকড়ি বহাল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক চুক্তির মাধ্যমে দেশটির ওপর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে এক বিবৃতিতে এ ঘোষণা দেন ট্রাম্প।
বিবৃতিতে ওবামার নেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ‘একপাক্ষিক’ ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘নিষ্ঠুর’ ক্যাস্ত্রো সরকারের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওই চুক্তি ছিল ‘ভয়ংকর’ ও ‘বিপথগামী’।
ট্রাম্পের নতুন এ সিদ্ধান্তের ফলে বাণিজ্য ও ভ্রমণসংক্রান্ত বিষয়ে শীতল হবে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে কিউবায় অনুদান পাঠানোর ওপর কড়াকড়ি আরোপ করা হবে। তবে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই কাটছাঁট হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরো জানান, কিউবার রাজধানী হাভানায় মার্কিন এম্বাসি আগের মতোই চলবে। বন্ধ করা হবে না দুই দেশের মধ্যে চলাচলকারী বাণিজ্যিক বিমানগুলোও। এ ছাড়া মার্কিন নাগরিকরা কিউবার পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
এদিকে কিউবার রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ট্রাম্পের ওই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। তবে এ ঘটনার পরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে জানিয়েছে কিউবা সরকার।
ওই চ্যানেলে আরো বলা হয়, ‘চাপ প্রয়োগ বা অন্যায় আরোপ বা অন্য কোনো উপায়ে কিউবার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে করা যেকোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।’
গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই ট্রাম্প জানিয়েছিলেন, গদিতে বসলে কিউবার প্রতি কঠোর হবেন তিনি। তাঁর নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি অনেকটাই পূরণ করলেন ট্রাম্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













