নারায়ণগঞ্জে আড়াইহাজারে কাপড়ের গুদামে আগুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কাপড়ের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুকি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন কুমার সরকার।
তিনি বলেন, নারায়ণগঞ্জের কাঞ্চন ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছেন। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ভজন কুমার সরকার।
আড়াইহাজার থানার এসআই কামাল হোসেন বলেন, পাঁচরুকির টিনশেড়ের পাইকারি কাপড়ের গুদামে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয়রাও কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













