নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে মোহাম্মদ লিয়ন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলান্দি এলাকার পিয়ার ছাত্তার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
লিমন সোনারগাঁও উপজেলার এলাহী নবীনগর এলাকার মোতালেবের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













