শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নার্সদের উপর হামলার তীব্র নিন্দা জানালেন মির্জা ফখরুল

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে গতকাল বুধবার স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও গরম পানিতে অর্ধশতাধিক নার্স আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার এক বিবৃতিতে বলেন,

অসহায় নার্সদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় কী ভাষায় নিন্দা ও ধিক্কার জানাবো তা আমার জানা নেই। পুলিশের নির্মম লাঠিচার্জে সালমা আক্তার নামে এক নার্সের গর্ভপাত ঘটেছে। আন্দোলনরত নার্সদের ওপর পুলিশের হামলা ন্যাক্কারজনক। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন অবৈধ সরকার কেবল বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে নয়,

বরং দাবি আদায়ের জন্য পেশাজীবীদের প্রতিবাদকে রক্তাক্ত পন্থায় দমন করছে। বর্তমান শাসকগোষ্ঠীর নির্মমতায় এদেশের মানুষের জীবন এখন ওষ্ঠাগত। সহমর্মিতা, সহানুভুতি কিংবা আলাপ-আলোচনা উপেক্ষা করে এবং ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রতি তোয়াক্কা না করে মানুষের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোই যেন বর্তমান ক্ষমতাসীনদের প্রধান দায়িত্ব।

তিনি বলেন, এসব ন্যাক্কারজনক, অমানবিক ও হৃদয়হীন কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে।
আর যে কারণে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনের বাহিনী না হয়ে এখন আওয়ামী লীগের মার্সিনারিতে পরিণত হয়েছে। গোটা দেশটা যেন আওয়ামী পৈত্রিক সম্পত্তি মনে করে তারা মগের মুল্লুক কায়েম করেছে। চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিহার্য।

অথচ বর্তমান ভোটারবিহীন সরকার সেবাকার্যের মতো মহান পেশায় নিয়োজিত নার্সদের জীবন-মানের অবস্থা উন্নতির দিকে দৃষ্টি না দিয়ে চরম অবহেলা করে চলেছে।

মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে নার্সদের ওপর সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা এবং একজন নার্সের গর্ভপাতের ঘটনা নজীরবিহীন অমানবিক নিষ্ঠুরতা।

এ ধরণের কর্মকাণ্ড কেবলমাত্র বন্য শাসনেই সম্ভব হয়। যে রাজ্যে আইন, ন্যায়বিচার ও মানবতাবোধ নেই, আছে শুধু প্রতিহিংসা, আক্রমন, নিপীড়ন-নির্যাতন আর রক্তারক্তি ও সন্ত্রাস।

এরা পৈশাচিক কায়দায় দেশ চালিয়ে রাষ্ট্রের দানবীয় রূপ দান করেছে। মির্জা ফখরুল অবিলম্বে নার্সদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান। তিনি আহত নার্সদের আশু সুস্থতা কামনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী