শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদেশি মোটরসাইকেল উৎসাহিত, দেশি নিরুৎসাহিত

দেশে উৎপাদিত মোটরসাইকেলের ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি মোটরসাইকেলের আমদানিকৃত যন্ত্রাংশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন,‘বিগত বাজেটে দেশে মোটরসাইকেল উৎপাদনকে উৎসাহিত করতে প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট অব্যাহতি ছিল। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।’

প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উৎপাদক বা প্রগতিশীল উৎপাদকদের বছরভিত্তিক উৎপাদন পরিকল্পনার আওতায় আমদানি করা যন্ত্রাংশের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেল সংযোজন শিল্প একটি গুরুত্বপূর্ণ উপ-খাত। প্রগতিশীল উৎপাদনের মাধ্যমে পশ্চাৎমুখী সংযোগ ঘটিয়ে এ খাতকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। এ সম্ভাবনার পথে সিকেডি (দেশে সংযোজিত) মোটরসাইকেলে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বাধা হিসেবে বিবেচিত। এসব বিবেচনায় কতিপয় শর্তসাপেক্ষে ওই ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে দুই বছরের জন্য ২০ শতাংশে ধার্য করার প্রস্তাব করা হলো। একই সঙ্গে পরবর্তী সময়ে স্থানীয়ভাবে প্রগতিশীল হারে যন্ত্রাংশ উৎপাদন সাপেক্ষে হ্রাসকৃত শুল্কহারে অপরাপর যন্ত্রাংশ আমদানিপূর্বক দেশে উন্নতমানের মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যে রেয়াতি শুল্ক সুবিধা প্রদানেরও প্রস্তাব করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ