মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজেদের সংকট ঢাকতেই ইসিকে দোষারোপ বিএনপির

নিজেরদের সাংগঠনিক সংকট আড়াল করতে সংবাদ সম্মেলন ডেকে বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আলমগীর কুমকুমের স্মরণে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সামরিক ছাউনিতে দল গঠন করে এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করতে গিয়ে বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের সঙ্কটটা কোথায়। তৃণমূলে নির্বাচন করতে গিয়ে বিএনপি মনোনয়ন দেয়ার মত নেতৃত্ব খুঁজে পাচ্ছে না। কারণ নেতৃত্ব দেয়ার মত যোগ্য নেতা তৃণমূলে বিএনপি তৈরি করতে পারেনি। ইউপিতে প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই নিজেদের সাংগঠনিক সংকট আড়াল করার জন্য রোজই তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করছে।’

তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে তৃণমূলে নেতৃত্ব তৈরি করার সুযোগ করে দিয়েছে।’

তিনি বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, ‘অহেতুক নির্বাচনকে বিতর্কিত না করে তৃণমূলে দল গোছান। নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার চেষ্ঠা করবেন না।’

যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে এখনো অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচার চলছে। অনেকের ফাঁসি হয়েছে। কুখ্যাত যুদ্ধাপরাধী নিজামী এখন কারাগারে মৃত্যুর প্রহর গুনছে। মার্চের আট তারিখে মীর কাসেম আলীর ট্রাইবুনালে দেয়া ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকবে এটাই জাতি প্রত্যাশা করে।’

তিনি বলেন, ‘একটা বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে- সেটা হলো মীর কাসেম আলী অঢেল সম্পদের মালিক ছিলেন। তাদের বিদেশি লবিস্টও রয়েছে। কাজেই রায় বানচাল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, অভিনেতা ড্যানি সিডাক, লেখক ও নাট্য নির্দেশক ফালগুনী হামিদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী