শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মীর কাশেমের মামলায় রাষ্ট্রপক্ষের ‘গাফিলতি’ খতিয়ে দেখা হবে

মানবতা বিরোধী অপরাধে দন্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে রাষ্ট্রপক্ষের গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মামলার শুনানির বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে শনিবার ঢাকা চেম্বার অব কর্মার্স আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আশা করছি প্রধান বিচারপতি বিষয়টি পয়েন্ট আউট করে অবশ্যই অবশ্যই জানাবেন। আর তা না হলে আমরা প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায় তা দেখব।’

প্রসঙ্গত মীর কসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।’

এদিকে মীর কাশেম আলীর মামলা সম্পর্কিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে