শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগকে সক্রিয় হওয়ার তাগিদ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের কর্মীদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, ‘উন্নয়নের মডেলের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।’

মঙ্গলবার রংপুর টাউনহলে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা ও প্রশিক্ষণ কর্মশালায় জাকির হোসেন এ কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা সরকার গঠনের পর রংপুর অঞ্চলে মঙ্গা দূর করতে সক্ষম হয়েছেন। এই অঞ্চলের একজন মানুষকেও এখন আর না খেয়ে থাকতে হয় না।

রাস্তা-ঘাটসহ সব ধরনের অবকাঠামো উন্নয়নে সরকার সবচেয়ে বেশি কাজ করেছে বলেও দাবি করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। সরকারের এই সাফল্যগুলোকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছাত্রলীগকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জাকির হোসাইন বলেন, ‘আমাদের প্রিয় নেত্রীর মিশন-ভিশন ও সরকারের উন্নয়নকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর মন্মন্ড, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াজ আল রিয়াদ এ সময় বক্তৃতা করেন।

প্রতিনিধি সভায় কেন্দ্রীয় কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতাসহ রংপুর বিভাগের আওতাধীন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, হল, কলেজ, থানা, পৌর শাখা, ইউনিয়ন, স্কুল ও ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কসহ অন্তত এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী