বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরকীয়ায় আসক্ত স্বামী; অতঃপর স্ত্রীকে যা করল!

পরকিয়ায় বাধা দেওয়ায় সাতক্ষীরা শ্যামনগরের ময়না খাতুনের (২৮) হাতের কবজি কর্তন ও এক চোখ নষ্ট করে দিয়েছে তার স্বামী। গত ৩ মে রাতে ভারতের কলকাতা শহরের নিউ টাউনের সিটি সেন্টার-২ সংলগ্ন দশেরআটি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনাস্থল ভারত হওয়ায় স্বামীর বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিতে পারছেন ময়না খাতুন। থানায় মামলা দিতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না।

তবে পুলিশের দাবি, লিখিত অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।

ময়না খাতুনের স্বামী শাহিনুর ইসলাম (৩৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ায় ইউনিয়নের যোগিন্দ্রনগর ছোট কুপট গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

আহত ময়না খাতুনের মামা মুজিবর রহমান বলেন, ময়না ও শাহিনুরের বিয়ে হয় ১২ বছর আগে। ২০০৯ ঘুর্ণিঝড় আইলার পর কাজের সন্ধানে পরিবারসহ তারা ভারতে চলে যায়। ভারতে কয়েক বছর থাকার পর আবারও এলাকায় ফিরে এসে ঘরবাড়ি তৈরি করে। তার কিছুদিন থাকার পর ফের আর্থিক সংকট দেখা দিলে দুুই বছর আগে তারা আবারও ভারতে যায়। কিছু দিন আগে জানতে পারি আমাদের মেয়ের বাম হাতের কব্জি কেটে দেওয়া হয়েছে এবং দুই চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর গত ২ জুন শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানাসহ বিভিন্ন জায়গায় গেলেও ঘটনস্থল ভারত হওয়া শাহিনুর ইসলামের বিরুদ্ধে কোন প্রকার আইনি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ময়নার মামা মুজিবর রহমান।

আহত ময়না খাতুন বলেন, স্বামীর সাথে ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ভারতে কাজ কর্ম করে অতিকষ্টে দিনযাপন করছিলেন। অথচ তার স্বামী যৌতুকের জন্য প্রায়ই তাকে মারধর করতেন। শাহিনুরের ভাই জহিরুল ইসলাম ও তার মা এতে উৎসাহ দিত। পরে ভারতের এক হিন্দু নারীর সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে তার স্বামী। বিষয়টি জানতে পারলে তাকে আরও বেশি নির্যাতন করতো। স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গত ৩ মে রাতে স্বামী শাহিনুর তার ২ হাত-পা বেঁধে প্রথমে লোহার শিক দিয়ে খুঁচিয়ে দুটি চোখই নষ্ট করে দেয়। তারপর কাতারি দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি কেটে ফেলে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ পিটিয়ে জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ময়না খাতুনকে উদ্ধার করে ভারতের কলকাতা হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা বলছেন, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

অভিযুক্ত শাহিনুর ভারতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। ময়নার মামা মুজিবর রহমান বিষয়টি জানার জন্য শাহিনুর ইসলামের কাছে ফোন দিয়েছিলেন। অভিযুক্ত শাহিনুর উল্টো তার স্ত্রী ময়নার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন। শাহিনুরের বক্তব্য, আমার না, আমার স্ত্রীর অন্য ছেলের সাথে পরকিয়া রয়েছে। সেজন্য তার এই অবস্থা করেছি।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন, তারা আমার কাছে এসেছিল। কিন্তু ঘটনাটি ভারতে ঘটেছে বিধায় আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি। আমি তাদের থানায় পাঠিয়ে দিয়েছিলাম।

সাতক্ষীরা শ্যামনগর ওসি সৈয়দ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর আমি ময়নার বাড়ি পরিদর্শন করেছি। তার সাথে কথা বলেছি। শাহিনুর ইসলামের সঙ্গে ভারতীয় নারীর সম্পর্কের বিষয়টি সত্যি। ময়না বাধা দেওয়ায় শাহিনুর তার হাত কেটে নিয়েছে ও সুঁচালো কিছু দিয়ে একটি চোখ নষ্ট করে দিয়েছে। হাত কেটে ফেলা স্থান দেখেছি, সেটি শুকিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতে। অন্য দেশের ব্যাপার এখানে আমাদের কিছু করার থাকে না। তারপরও তাদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত