রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন সুষ্ঠু হচ্ছে, দাবি ইসির

দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদের (ইসি) নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ।

তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। এখনও কোথাও বড় ধরনের কোনো ‘অপ্রীতিকর’ ঘটনার খবর আসেনি বলে জানিয়েছেন তিনি।

যশোর, ঢাকার কেরানীগঞ্জে ভোটের সময় কেন্দ্রের বাইরে এক শিশুসহ তিন জন নিহতের খবর পাওয়া গেছে। কুষ্টিয়া, সীতাকুণ্ডু, কুমিল্লা, জামালপুরসহ কিছু এলাকায় অনিয়মের ঘটনাও ঘটেছে।

তবে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটের প্রথম চার ঘণ্টায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাননি বলে জানান এ নির্বাচন কমিশনার।

আবু হাফিজ বলেন, ‘আমরা মনিটরিং করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত ভোট পরিস্থিতি দেখে মূল্যায়ন করতে চান তিনি। ভোটার উপস্থিতি ভালো হলেও ভোট পড়ার হার নিয়ে আগাম ধারণা দিতে চান না এ নির্বাচন কমিশনার।

প্রথম ধাপে ২২ মার্চের নির্বাচনে ৭৪ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন নির্বাচনী এলাকায় অনিয়মের অভিযোগ আসে। এবার তার পুনরাবৃত্তি দেখতে চায় না ইসি। এ লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীকেও নির্দেশনা দেয়া হয়েছে। তবে ভোটগ্রহণ কর্মকর্তারাও দ্বিতীয় ধাপে অনিয়মে জড়িত থাকায় দুজনকে আটক করা হয়েছে।

আবু হাফিজ বলেন, ‘যেখানে কোনো অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন ভালোভাবে ভোট হচ্ছে, শেষ পর্যসন্ত অপেক্ষা করতে হবে। কোনো অভিযোগ থাকলে জানান, আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ, আজ দেশের ৪৭টি ইউনিয়নের ৯৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে