বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পঞ্চগড়ে পুরোহিত হত্যায় ‘আইএসের’ দায় স্বীকার

পঞ্চগড়ে হিন্দু ধর্মাবলম্বী পুরোহিতকে হত্যার দায় ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী জঙ্গি ও গোয়েন্দা তৎপরতা পর্যবেক্ষণ বিষয়ক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। আজ রোববার সকালে এই হত্যাকাণ্ডের পর রাত সাড়ে ৯টার দিকে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে দায় স্বীকারের এই বার্তা প্রকাশিত হয়েছে।

সাইটের খবরে বলা হয়েছে, দি ইসলামিক স্টেট বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার কথা স্বীকার করেছে।

আজ রোববার সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। গুলি করা হয় গোপাল চন্দ্র রায় (৩৫) নামে এক সাধুকে। এ ছাড়া ককটেল হামলায় আহত হয়েছেন মঠের পাশের এলাকার নিতাই পদ দাস (৪০)। গুলিবিদ্ধ পুরোহিত গোপাল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত এ হামলায় অংশ নেয়। ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পশ্চিম পাশে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠ। সকালে ওই মঠের পুরোহিতসহ তিন সাধু পূজা-অর্চনা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে যজ্ঞেশ্বর রায়সহ অন্যরা মঠ থেকে বেরিয়ে আসেন। দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

এরপর মঠের বাইরে বাড়ির বারান্দায় যজ্ঞেশ্বরকে ধারালো অস্ত্র দিয়ে গলা গেটে হত্যা করা হয়। এ সময় গোপাল চন্দ্র পালানোর চেষ্টা করলে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁর পায়ে এবং হাতে গুলি লাগে। আরেক পুরোহিতের ওপর ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় মঠের বাইরে কাজ করছিলেন নিতাই। তাঁর ওপরও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মদ বলেন, জেলার সব হিন্দু ধর্মশালায় নিরাপত্তা জোরদার ছিল। কারা হত্যাকারী এবং কী কারণে এ হামলা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত না করে কোনো কিছু বলা যাচ্ছে না।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আখতার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এদিকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, এর আগে শিয়া মসজিদসহ বিভিন্ন জায়গায় যারা হামলা চালিয়েছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত