বৃদ্ধার পর এবার চালককে পেটালেন এসআই


বগুড়ার ধুনটে বৃদ্ধাকে মারপিটের পর এবার শরিফুল ইসলাম (৩৫) নামে এক ট্রাক্টর চালককে পিটিয়ে অজ্ঞান করে দিয়েছেন ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব।
রোববার দুপুর ১২টার দিকে ধুনট-মথুরাপুর সড়কের বিশ্বহরিগাছা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোত্তালেব মোটরসাইকেলে করে মথুরাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিশ্বহরিগাছা বাজারের কাছে ট্রাক্টর চালক শরিফুল ইসলামকে সাইড দিতে সংকেত দেন তিনি। কিন্তু সাইড দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে এসআই মোত্তালেব ট্রাক্টর থামিয়ে চালক শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকেন। এক পর্যায় তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয় লোকজন তাকে উদ্ধার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এর আগে, গত ২৫ নভেম্বর রাতে নাটাবাড়ীগ্রামে আসামির বাড়ি দেখিয়ে না দেয়ায় শাহীন আলম (৩০) নামে এক কাঠমিস্ত্রী ও তার বৃদ্ধা মা হালিমাকে (৬০) মারপিট করে বিতর্কের সৃষ্টি করেছিলেন এসআই আব্দুল মোত্তালেব। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে বলেও জানান এলাকাবাসী।
এ ব্যাপারে এসআই আব্দুল মোত্তালেব জানান, শরিফুল ইসলাম বেপরোয়াভাবে ট্রাক্টর চালিয়ে তাকে চাপা দেয়ার চেষ্টা করেছিলেন। এ কারণে তাকে চড় থাপ্পড় মারা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













