পরকীয়া প্রেম ফাঁস হওয়ায় জাপানি এমপি’র পদত্যাগ


পিতৃত্বকালীন ছুটির দাবি তুলে জাপানের যে এমপি আলোচনার ঝড় তুলেছিলেন, পরকীয়া প্রেমে জড়িয়ে ধরা পড়ার পর তাকে পদত্যাগ করতে হয়েছে।কেনসুকে মিয়াজাকি এক সংবাদ সম্মেলন করে এজন্যে ক্ষমা চেয়েছেন এবং পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গত মাসে মিস্টার মিয়াজাকি পিতৃত্বকালীন ছুটির দাবি তোলার পর তা জাপানে শোরগোল ফেলে দিয়েছিল। তিনি
প্রথম কোন পুরুষ এমপি, যিনি এরকম ছুটির দাবি জানান। কিন্তু মিস্টার মিয়াজাকির পরকীয়া প্রেমের কাহিনি ফাঁস করে দেয় জাপানের এক ট্যাবলয়েড পত্রিকা।সন্তান-সম্ভবা স্ত্রীকে লুকিয়ে তিনি এক মডেলের সঙ্গে প্রেম করছেন বলে দাবি করে পত্রিকাটি। তাদের দুজনের ছবিও ছাপা হয় পত্রিকায়।
৫ই ফেব্রুয়ারী তাঁর স্ত্রী সন্তান জন্ম দেয়ার মাত্র কয়েকদিন আগে মডেল প্রেমিকার সঙ্গে এই ছবিটি তোলা হয় বলে দাবি করে পত্রিকাটি। এই কেলেংকারির পর কেনসুকে মিয়াজাকি শুক্রবার সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দেন।খবর:বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













