ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে ইয়াবাসহ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ আরো দুজনকে আটক করা হয়েছে।
আটক সাইদুর রহমান হিমু (২৮) উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বাড়ি পৌর এলাকাতেই। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ছাড়া আটক হুমায়ুন আহম্মেদ (২৮) ও ওই নারী (২৩) উপজেলার উজিলাব গ্রামের বাসিন্দা।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের উজিলাব গ্রামের মৃত আলীম উদ্দিনের বাড়িতে আজ শুক্রবার ভোর রাতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
এ সময় ৫০টি ইয়াবাসহ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান হিমু, তাঁর সহযোগী হুমায়ুন ও এক নারীকে আটক করা হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













