বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পরিকল্পিত সন্ত্রাসী হামলাঃ জেরুজালেমে ব্যস্ত রাস্তায় লরি হামলা, নিহত ৪

ইসরায়েলের জেরুজালেমে ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় আরো ১৫ জন আহত হয়েছেন। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। লরিচালককে গুলি করে হত্যা করা হয়েছে।

আজ রোববার এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। চারজনই প্রায় ২০ বছর বয়সী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্যান লেনডি শ্যারন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিশাল লরির নিচে তিনি ১০ জনেরও বেশি মানুষকে পড়ে থাকতে দেখেন।

ইসরায়েলের পুলিশ কর্মকর্তা রনি আলশেইক সাংবাদিকদের জানান, হামলাকারী পূর্ব জেরুজালেমের বাসিন্দা। তবে এর চেয়ে বেশি তথ্য তিনি দেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

গত তিন মাসে ইসরায়েলে হামলায় নিহত হওয়ার এটাই প্রথম ঘটনা। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে। আর এ জন্য ফিলিস্তিনের বাসিন্দাদের দায়ী করেছে ইসরায়েল। তবে লরি নিয়ে হামলার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ফ্রান্সেও একটি অনুষ্ঠানে ভয়ানক হামলা চালানো হয় লরি নিয়ে। এতে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন।

ইসরায়েলে সহিংসতার ঘটনার জন্য ফিলিস্তিনকেই দায়ী করছে দেশটি। দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে, এসব ফিলিস্তিনেরই অভিযানের অংশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প