পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত এক, জখম দুই পড়ুয়া


কলেজে পরীক্ষা দিতে যাওয়ায় সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় আহত আরও দুই পড়ুয়া৷ ঘটনাটি ঘটেছে মালদহের হরিশচন্দ্রপুর থানার তুলশিহাটা এলাকায়। ঘটনার পর স্থানীয়রা চাঁচল-হরিশচন্দ্রপু রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পুলিশ সূত্রে জানান গিয়েছে, সোমবার দুপুরের চাঁচল থানার সেরবাউল গ্রাম থেকে একটি বাইকে করে তিন জন মহম্মদ আলম, তার স্ত্রী ববি খাতুন ও তার বন্ধু পিন্টু দাসকে হরিশচন্দ্রপুর কলেজে নিয়ে যাচ্ছিল কলেজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে।
তুলশিহাটা এলাকায় বাইকটির উল্টো দিক থেকে আসা একটি পিকাপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনা স্থলে মহম্মদ আলমের মৃত্যু হয় ও তার স্ত্রী বেবি বিবি ও বন্ধু পিন্টু দাস গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
তাদের দাবি পিকাপ ভ্যানেয় চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন তাই চালককে গ্রেফতার করতে হবে। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর হরিশচন্দ্রপুর থানার পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত দুই পড়ুয়া চাঁচল কলেজের কালা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র৷
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













