বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাসপোর্ট অফিসের সামনে থেকে ১২ দালাল আটক

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে দালালচক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-২ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. খালিদ বোরহান জানান, একটি সংঘবদ্ধ দালালচক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমার নামে বাড়তি টাকা আদায় করে আসছে। তারা বাড়তি ২-৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য প্রলুব্ধ করে আসছিল। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালচক্রের ১২ সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আটকরা হলো- সোহাগ হোসেন (২০), শাওন হোসেন (১৫), নজরুল ইসলাম সুমন (২৩), হোসেন আলী (৪০), ইয়াদ আলী (৪৬), আক্তার হোসেন (৫০), নবির মিয়া ওরফে হারুন (৬০), সাইফুল ইসলাম (৩০), হেলাল হোসেন (২১), কবির হোসেন (৩৫), নাঈম হোসেন (২৯) ও খোরশেদ আলম (৩০)।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী