‘পলাতক’ লিটনকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে দুপুর ১টায় জামিন শুনানির সময় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ লিটনের আইনজীবীকে এ নির্দেশ দেন।
আদালতে লিটনের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোরশেদুল ইসলাম।
এর আগে গতকাল রোববার সুন্দরগঞ্জে এক শিশুর পায়ে গুলি করার অভিযোগ নিয়ে ‘আত্মগোপনে’ থাকা গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে গত ২ অক্টোবর সৌরভ (৯) নামের একটি শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন লিটন। আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













