পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন: আইজিপি


আইজিপি একে এম শহীদুল হক বলেছেন, কোরবানির পশুর গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখাবে প্রশাসন। আজ শুক্রবার বিকালে রাজধানীর গাতলীর পশুর হাট ও টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদাবাজি বন্ধে প্রত্যেক জেলার পুলিস সুপারকে ( এসপি) নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজ সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইজিপি বলেন, আমরা এখন পর্যন্ত পশুর গাড়িতে চাঁদাবাজির কোনও অভিযোগ পাইনি। তারপরও সুনির্দিষ্ট কোনও অভিযোগ পেলে বা গণমাধ্যমে এমন খবর প্রকাশ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













