সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের প্রেতাত্মা ফখরুলের মুখেই এ কথা সম্ভব

আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘পাকিস্তানের প্রেতাত্মা মির্জা ফখরুলের মুখেই এ ধরনের কথা বলা সম্ভব।’

শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের অতীত ঐতিহ্য জনগণের পক্ষে আন্দোলন করে অধিকার আদায় করেছে। এ জন্য বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের প্রেতাত্মা মির্জা ফখরুলের মুখেই এ ধরনের কথা বলা সম্ভব।’

এ সময় মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। শুধু বঙ্গবন্ধুই নন, তার হাত মুক্তিকামী মানুষের রক্তে রঞ্জিত।’

বিএনপি দেশে হত্যার রাজনীতি শুরু করেছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘দেশবাসীর দাবি, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার সঙ্গে হত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা।’

বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে হানিফ বলেন, প্রতিটি রাজনৈতিক দলের সাধারণ কর্মসূচি পালনের যেমন অধিকার রয়েছে, তেমনি জনগণের স্বাভাবিকভাবে জীবন ধারণেরও অধিকার রয়েছে। আন্দোলনের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড করলে সরকার তা কঠোর হস্তে দমন করতে পিছপা হবে না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কায়সার ও বিপ্লব বড়ুয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী