বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তান সীমান্তে জীবনের ঝুঁকি নেওয়া ভারতীয় সেনারা কত বেতন পান?

ভারতীয় সেনার সবথেকে বড় বাহিনী পদাতিক সেনাদের। সাধারণ সিপাই থেকে লেফটেন্যান্ট জেনারেল নানা পদে নিযুক্ত থাকেন জওয়ানরা। তাঁদের বেতন কাঠামোও আলাদা আলাদা।

ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যে দায়িত্ব পালন করেন তার আর্থিক হিসেব করা হয়তো ঠিক নয়। কিন্তু ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া কেরিয়ারের জন্যও বেশ ভাল। কেন্দ্র সপ্তম বেতন কমিশন কার্যকর করার পরে জওয়ানদের আয়ও অনেকটাই বেড়েছে। এমনকী অবসরের পরে এক পদ এক বেতন চালু হওয়ায় এখন অর্থকরী দিক থেকে অনেকটাই ভাল জায়গায় সেনা জওয়ানরা।

এক নজরে দেখে নেওয়া যাক, ভারতীয় সেনার পদাতিক জওয়ানরা বিভিন্ন পদ অনুসারে মোটামুটি কেমন বেতন পান। সরকারি বেতনের মধ্যে পে স্কেল, গ্রেড পে, ডিএ ইত্যাদি নানা ভাগ থাকে। তবে সেনা বাহিনীর ক্ষেত্রে আর্মি সার্ভিস পে যুক্ত হয়। আবার সিয়াচেন সহ বিভিন্ন বিপদসঙ্কুল জায়গায় পোস্টিং হলে তার জন্যও বেতনে বিভিন্ন ভাতা যুক্ত হয়। এছাড়াও জওয়ানরা রেশন, বাসস্থান ইত্যাদি কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকেন। তবে এখানে সে সব বাদ দিয়ে মাসে কোন পদে মোটামুটি কত টাকা বেতন হাতে আসে তার হিসেব দেওয়া হল।

পদ মাসিক বেতন (টাকা)
সেপাই ২৫,০০০
ল্যান্স নায়েক ৩০,০০০
নায়েক ৩৫,০০০
হাবিলদার ৪০,০০০
নায়েব সুবেদার ৪৫,০০০
সুবেদার ৫০,০০০
সুবেদার মেজর ৬৫,০০০
লেফটেন্যান্ট ৬৮,০০০
ক্যাপ্টেন ৭৫,০০০
মেজর ১,০০,০০০
লেফটেন্যান্ট ১,১২,০০০
কর্নেল ১,৩০,০০০
ব্রিগেডিয়ার ১,৪০,০০০
মেজর জেনারেল ১,৪৫০০০
লেফটেন্যান্ট জেনারেল ১,৮০,০০০

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি