বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১৮ জেলেসহ ট্রলারডুবি, ৯২ জেলেসহ পাঁচটি ট্রলার নিখোঁজ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে এফবি সুখতারা নামের একটি মাছ ধরার ট্রলার ১৮ জেলেসহ ডুবে গেছে। এ ছাড়া এফবি নুরভানু, এফবি মায়ের দোয়া, এফবি মা-বাবা, এফবি রথিজিৎ এবং এফবি আছিয়া নামের পাঁচটি ট্রলার ৯২ জেলেসহ নিখোঁজ রয়েছে।

কুয়াকাটা, আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ও ট্রলার মালিক আনছার মোল্লা জানান, আজ শনিবার সকালে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে মহিপুরের কাদের মাঝির এফবি সুখতারা ট্রলারটি ১৮ জেলেসহ ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের কয়েকজন জেলেকে উদ্ধার করেন পাথরঘাটার একটি ট্রলারের জেলেরা। এ ছাড়া আলিপুরের ইউসুফ কম্পানির এফবি নুরভানু ট্রলারটি ১৮ জেলেসহ এবং রতন কম্পানির এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি ১৪ জেলেসহ নিখোঁজ রয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় সাগর থেকে সকল মাছ ধরার ট্রলার মহিপুরের শিববাড়িয়া নদসহ বিভিন্ন নদ-নদীতে আশ্রয় নিয়েছে। মহিপুর মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলু গাজী জানান, মহিপুরের জয়বেদ বাবুর এফবি মা-বাবা নামের ট্রলারটি ২০ জেলে, এফবি রথিজিৎ ট্রলারটি ২০ জেলে এবং আনোয়ার মিয়ার এফবি আছিয়া নামের ট্রলারটি ১৮ জেলেসহ নিখোঁজ রয়েছে।

এদিকে, এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাবে দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র ও সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর পায়রা সমুদ্রবন্দরসহ সব সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। এ ছাড়া নৌবন্দরে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, গতকাল শুক্রবার থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টিপাত ও শীতল হাওয়া বহমান থাকায় ঘর থেকে মানুষ বের হতে পারছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সেবা গ্রহণকারী মানুষের উপস্থিতি খুবই কম ছিল। এদিকে, ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় কোথাও কোথাও কৃষকের জমির ধানক্ষেতের ধান গাছ মাটির সাথে মিশে গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থার করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে রবিবার সকাল নাগাদ বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চল ও নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত