পাক রাষ্ট্রদূতকে নয়াদিল্লির তলব


ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। মঙ্গলবার পাকিস্তানের করাচিতে একটি অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত গৌতম বামবাওয়াল উপস্থিত হওয়ার আধা ঘণ্টা আগে তা বাতিল করা হয়। এর জের ধরেই পাক রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত।
এ ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার আনুষ্ঠানিকভাবে তলব করেছে পাক রাষ্ট্রদূত আবদুল বসিতকে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এ তথ্য জানিয়েছেন।
করাচি চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূতের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল বলে ঘোষণা করেন উদ্যোক্তারা।
গত সোমবার কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের নাক গলানোর তীব্র নিন্দা জানিয়েছিলেন ভারতীয় রাষ্ট্রদূত। তিনি আবারো এ বিষয়ে কথা বলতে পারেন এ আশঙ্কায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে দাবি করেছে ভারত।
সে সময় বামবাওয়াল বলেন, দু’দেশেরই অনেক অভ্যন্তরীণ সমস্যা আছে। ভারত নিজেদের সমস্যা নিজেরা মেটানোর চেষ্টা করছে। পাকিস্তানেরও তাই করা উচিত।
তিনি আরও বলেন, বালুচিস্তান নিয়ে মাথা ঘামাচ্ছে না ভারত। ১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী বলেছিলেন, বালুচিস্তানের স্বাধীনতাকামী নেতারা তাকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন। তারা মানবাধিকার নিয়ে কথা বলার জন্য এটা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













