রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিয়ের নামে প্রতিবন্ধীর সঙ্গে প্রতারণা

নড়াইলে এক শারীরিক প্রতিবন্ধীকে বিয়ে করে তার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার পরিবার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরলেও পরিবারের পাশে দাঁড়ায়নি কেউ।

জানা যায়, এক বছর আগে সমবয়সী রিয়াজকে ভালোবেসে বিয়ে করেন ওই প্রবিবন্ধী। কিন্তু স্বামী রিয়াজের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই। তিনি এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। শ্বশুর-শাশুড়ি কিছুতেই এ বিয়ে মেনে নিচ্ছেন না। বিয়ের সামাজিক স্বীকৃতির জন্য শ্বশুর-শাশুড়ি, আত্মীয়-স্বজনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি।

জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর সদরের ভদ্রবিলা ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের সালাম মোল্লার ছেলে রিয়াজুল ইসলাম ও সদরের মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে নাদিরা খাতুন একে অপরকে ভালোবেসে রেজিস্ট্রি বিয়ে করেন। বিয়ের পর তিন মাস তারা ঢাকায় বসবাস করলেও পরে রিয়াজ স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন। এর পর থেকে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। বর্তমানে নাদিরা সাত মাসের অন্তঃসত্ত্বা।

প্রতিবন্ধী নাদিরা খাতুন অভিযোগ করে বলেন, নিয়ম-কানুন মেনেই আমাদের বিয়ে হয়েছে। এখন স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। শ্বশুরবাড়ি গেলে তারা খারাপ আচরণ করছে। বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে।

নাদিরা আরো বলেন, গত সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। শরীর ভালো না। কি করব বুঝে উঠতে পারছি না। কোনো উপায় না পেয়ে সন্তান ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত ২০ আগস্ট ভদ্রবিলা ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেছি। এতেও কোনো কাজ হয়নি।

কোনো মীমাংসা না হলে ঘর-সংসার ও সন্তানের পিতৃত্বের দাবিতে আদালতের দারস্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি।

রিয়াজের বাবা সালাম মোল্যা বলেন, ছেলে-মেয়ে যেহেতু নিজেদের মনমতো বিয়ে করেছে, সেহেতু আমি এর মধ্যে নেই। ছেলে যদি তার স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে চায়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ছেলের তো কোনো খোঁজই পাচ্ছি না।

ভদ্রবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার কাজী নাজমুল বলেন, নাদিরার অভিযোগ পেয়ে রিয়াজের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজকে পাওয়া গেলে ইউনিয়ন পরিষদ থেকে এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে।

প্রতিবন্ধী সংগঠন ডিপিডিও নড়াইল জেলা শাখার বিগত কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী নাদিরার বিষয়টি জানার পর দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করেছি। এখন পর্যন্ত কোনো সুফল হয়নি।

ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুর রহমান জানান, এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে, বিষয়টি স্পর্শকাতর সমাধানের চেষ্টা চলছে

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত