শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরনো বছরকে বিদায়ঃ ভূঞাপুরে নানা আয়োজনে পাঁচ দিন ব্যাপি বর্ষবরণ

মো. ফরমান শেখঃ বাংলা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৪ সালকে বরণ করে নিতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে পাঁচ দিন ব্যাপি বাংলার বাঙালির প্রাচীনতম বৈশাখী মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে লাঠি বারি খেলার মধ্যে দিয়ে শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐ স্কুল মাঠে শেষ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. এডভোকেট আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানা ইনচার্জ অফিসার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম কাউছার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ বেনজীর আহাম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার এম.এ আব্দুল মজিদ মিয়া, মুক্তিযুদ্ধ গবেষক মো. শফি উদ্দিন তালুকদার, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি নিখিল চন্দ বষাক প্রমুখ। অন্যান্যদের মাঝে বর্ষবরণে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ নানা পেশাজীবি মানুষ অংশ্রহন করে। এছাড়াও বৈশাখী মেলাকে কেন্দ্র গড়ে ওঠেছে সরকারি-বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীনসহ বিভিন্ন ধরণের শতাধিক স্টল।

আয়োজকরা জানান, গ্রাম-বাংলার প্রাচীনতম পহেলা বৈশাখকে ধরে রাখতে প্রতিবছরের ন্যায় এবারো আমরা বৈশাখী মেলার আয়োজন করেছি। গতবারের তুলনায় এবার মেলাতে অর্ধশতাধিক স্টল বেশী হয়েছে যা চোখে পড়ার মত এবং এ মেলা চলবে পাঁচ দিন।
ভূঞাপুর থানা ইনচার্জ অফিসার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম কাউছার চৌধুরী জানান, মেলায় যাতে কোন ধরণের বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে সে লক্ষে সকল ধরণের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি