রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের পিকআপ ভ্যানচাপায় কারখানা শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের পিকআপ ভ্যানের চাপায় এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক রানু আক্তার (৩০)। সে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দিল বাগমারা গ্রামের আলাল উদ্দিনের কন্যা এবং স্থানীয় প্যারাডাইজ স্পিনিং মিল কারখানার অপারেটর। এ ঘটনায় বিক্ষুব্দ শ্রমিক ও স্থানীয় জনতা দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহতের সহকর্মী শাহানাজ ও রিপা আক্তার জানান, নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা ছুটি হয়।

পরে অন্যান্য শ্রমিকদের সাথে রানু আক্তার মহাসড়ক পার হওয়ার সময় মাওনা হাইওয়ে থানা পুলিশের দ্রুতগামী পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই রানু মারা যায়। এসময় বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে শ্রমিক ও এলাকাবসীর সমঝোতায় বিক্ষব্ধরা অবরোধ উঠিয়ে নিলে সকাল পৌনে আটটায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত শ্রমিক পাশের মুলাইদ গ্রামের পারুলের বাড়িতে ভাড়া থেকে দেড় বছর যাবত ওই কারাখানায় চাকুরি করেন। নিহত রানু আক্তারের লাশ মালিক পারুলের বাড়িতে নেয়া হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলামের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত