পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ৭


পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতির অভিযোগে নরসিংদীতে ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার আমেনা বেগম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সময় তিনি জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়কে পুলিশের পোশাক পরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে এ চক্রটি।
গত ৪ জানুয়ারি এক ব্যবসায়ীর অভিযোগের পর অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ৩১ জানুয়ারি পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে নান্নু মিয়া ও নজরুল ইসলাম নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী চাঁদপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













