পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ২


পুরান ঢাকার ওয়ারীতে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাজ আহম্মেদ সাজু ও পলাশ। তাদের কাছ থেকে দুইটি ধারালো চাকু ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোনসেট ও ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বেলা পৌনে ২টার দিকে ওয়ারীর অভয় দাস লেনের ৫/বি নম্বর বাড়ির সামনে থেকে ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
ওয়ারী থানার ওসি জিহাদ হোসেন জানান, আটক দুজন রিপন ব্যাপারী নামরে এক পথচারির গতিরোধের পর নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল ফোনসেট ও টাকা ছিনতাই করে। এ সময় রিপনের চিৎকারে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













