মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ হত্যায় আইএসের ‘দায় স্বীকার’

সাভারের আশুলিয়ায় বুধবার সকালে কুপিয়ে পুলিশ হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েবসাইটে এ দাবি করেছে।

বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ছোরা-চাপাতি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করেন। হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র বের করে কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন। চাপাতি-ছুরিকাঘাতে আহত কনস্টেবল মুকুল হোসেন (২৫) ঘটনাস্থলের পাশে অবস্থিত একটি ভাতের হোটেলে গিয়ে উপুড় হয়ে পড়েন। হাতে ও পেটে চাপাতির আঘাত নিয়ে কনস্টেবল নূরে আলম রাস্তা পার হয়ে নন্দন পার্কের দিকে দৌড় দেন। তাদের সঙ্গে থাকা অপর তিন কনস্টেবল প্রতিরোধে এগিয়ে না এসে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে হাসপাতালে পাঠালে কনস্টেবল মুকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে দুই বিদেশি হত্যা ও পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে গ্রেনেড হামলার দায় আইএস স্বীকার করেছিল বলে ওই সময় জানিয়েছিল সাইট। তবে সরকার এ দাবি অস্বীকার করে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে