বাবার সাথে ছেলের বিয়ে!


এ বছর জুন মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামীদের নিয়ে আইন পাশ করা হয়েছিল। সেখানে সমকামীদের বিবাহ বৈধ হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু এতেও তৈরি হয়েছে বিভিন্ন ধরণের বিপত্তি। ইস্পসিত ও রোল্যান্ড ১৯৭০ সাল থেকে একসাথে রয়েছে, তারা এই আইনে অনেক খুশি হয়েছেন। কিন্তু তাদের বিবাহে বেধেছে এক প্রবল সমস্যা। সম্পর্কে তারা দুইজন বাবা ও ছেলে।
তিন বছর আগে তারা উত্তরাধিকার এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য একজন আরেকজনকে পালক নেন। যার ফলে সরকারী দপ্তরে তাদের সম্পর্ক পিতা ও পুত্রের।
এখন এই সমস্যার কারণে এই যুগল বিয়ে করতে পারছে না। তারা তাদের পালকের সেই পিটিশনের বিরুদ্ধে মামলা করলে, কাউন্টি বিচারক তাদের করা মামলা খারিজ করে দেয়। জজ সাহেব বলেন, এটি একটি বিদ্রুপ বলে মনে হচ্ছে। তারা একজন আরেকজনকে পালক নিয়ে নিজেদের সাহায্য করছিলেন। এখন আর তাদেরকে কি বলার আছে, করার ই বা কি আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













