রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ হেফাজতে সুজন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ

পুলিশ হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় নিহত সুজনের ভাই নজরুল ইসলাম শামীমের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে তিনি এ সাক্ষ্য দেন। পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুর রহমান জাহিদসহ ৫ আসামির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৫ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন। সাক্ষ্য গ্রহণকালে জাহিদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে এর আগে নিহত সুজনের স্ত্রী মমতাজ সুলতানা লুসি সাক্ষ্য দিয়েছেন।

মামলার অপর ৪ আসামী হলেন, মিরপুর থানার এএসআই রাজ কুমার, কন্সটেবল আসাদ, কন্সটেবল রাশেদুল ও মিথুন।

২০১৪ সালের ১৩ জুলাই রাতে মিরপুর থানা হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন নিহত হওয়ার ঘটনায় ২০ জুলাই আদালতে নিহতের স্ত্রী মমতাজ সুলতানা লুসি এই মামলাটি করেন। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ১৫ (১)(২)(৩)(৪) ধারায় মালাটি দায়ের করা হয়।

বিচার বিভাগীয় তদন্তের পর ২০১৪ সালের ৬ নভেম্বর মামলাটিতে ৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

  • ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে