বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘পৌষ মাসের পিরিত’ নিয়ে আসছেন পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিয়া পারভীন পপি। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তার অভিনীত কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। নতুন কোনো চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হননি তিনি। অনেকটা আড়ালেই রয়েছেন তিনি।

তবে পপি ভক্তদের জন্য আশার কথা হলো- ২ সেপ্টেম্বর পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিত’ শিরোনামের সিনেমাটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক নারগিস আক্তার বলেন, ‘চার বছর আগে পৌষ মাসের পিরিত সিনেমাটির কাজ শুরু করি। বিভিন্ন কারণে সিনেমাটি এতোদিন মুক্তি দিতে পারিনি। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি। এখন সিনেমাটির মুক্তিতে কোনো বাধা নেই। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিব।’

এ সিনেমা প্রসঙ্গে পপি বলেন, ‘পৌষ মাসের পিরিত সিনেমাটি মৌলিক একটি গল্পের উপর নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ কাজও ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

পপি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গত বছরের শুরুর দিকে মুক্তি পায়। ‘দুই বেয়াইয়ের কীর্তি’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছিলেন আবদুল্লাহ-আল মামুন। দীর্ঘ নয় বছর আগে এ সিনেমাটি নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালে পপির ‘চার অক্ষরে ভালোবাসা শিরোনামের সিনেমাটি মুক্তি পায়। এটি ছিল তিন বছর বিরতির পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পপি অভিনীত কোনো চলচ্চিত্র।

এছাড়া পপি অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। তবে সিনেমাগুলো কবে নাগাদ মুক্তি পাবে এ ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে- ‘সোনাবন্ধু’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘জীবন যন্ত্রণা’।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত