মিমির মনে মেঘ জমেনি


টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ দিন ধরেই এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি টলিপাড়ায় চাউর হয়েছে তাদের ছাড়াছাড়ির খবর। কিন্তু ছাড়াছাড়ির এই সময়েও খুশির হাওয়া বইছে মিমির মনে।
গতকাল মিমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বন্ধুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তবে বন্ধু অন্য কেউ নন টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত। এ ছবির ক্যাপশনও দিয়েছেন তিনি। যার মূল বক্তব্য জীবনে অনেক ভাঙাগড়ার পরেও সুখী হওয়ার কিছু কারণ থাকে। তা হলো নির্ভেজাল বন্ধুত্ব।
টলিপাড়ার আলোচিত প্রেমিক জুটি ছিলেন রাজ-মিমি। কিন্তু সময় গড়াতেই সেখানেও চিড় ধরেছে। শোনা যাচ্ছে, তুরস্কে বিরসা দাশগুপ্তের সিনেমার শুটিংয়ের সময় লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিমি। যদিও মিমি এ সম্পর্ককে ‘শুধুই বন্ধুত্ব’ বলেছেন। কিন্তু তাতে নাকি বিশ্বাস করেননি রাজ।
এদিকে রাজ জানিয়েছেন, এতোদিনের চেনা মিমিকে নাকি ইদানিং চিনতে পারছিলেন না। হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে মিমি সাড়া দিত না। গত এক বছর তাদের যোগাযোগ ক্রমশ কমে আসছিল। এমনকি তার (রাজ) মায়ের অসুস্থতার খবরেও নির্বিকার ছিলেন মিমি। এরপরই তার সন্দেহ গাঢ় হয়। তারপরই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













