প্রকাশ হলো কুমার বিশ্বজিতের ‘তিলোত্তমা’
‘তারার দেশ’, ‘মুর্শিদ’ ও ‘কতো ফাগুন’ নামে তিনটি নতুন গান নিয়ে ইপি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এর নাম ‘তিলোত্তমা’। ঈদ উপলক্ষে গানগুলো ডিজিটাল আকারে উন্মুক্ত করা হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে।
বিশ্বজিৎ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইপি অ্যালবাম প্রকাশ করলেন। এ উপলক্ষে ১৮ জুন সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ফেসবুক পেজে লাইভে অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন ‘তারার দেশ’ গানটির গীতিকার শহীদুল্লাহ ফরায়জী। এখানে তারা অ্যালবামটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। অ্যালবামের অন্য দুই গান ‘কতো ফাগুন’ ও ‘মুর্শিদ’ এর গীতিকার যথাক্রমে আহমেদ রিজভী ও কালা শাহ।
‘তুমি থাকো তারার দেশে মুগ্ধ সারা মাস’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। আর ‘কতো ফাগুন এনে দিলে তোমার হৃদয় গলবে’-এর সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। কালা শাহের প্রচলিত ‘আমার মুর্শিদ পরশমনি গো’ গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













