বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লন্ডনে ভ্যান হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান হামলায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি নাগরিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ১২টার দিকে লন্ডনের সেভেন সিস্টারস রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদের মুসল্লিদের ওপর ভ্যান হামলা চালানো হয়। তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মুসল্লিরা।

রয়টার্স বলছে, লন্ডনে ভ্যান হামলায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে এক চালককে গ্রেফতার করেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টেলিগ্রাফ বলছে, লন্ডনের সেভেন সিস্টারস রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদের মুসল্লিদের ওপর হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি প্রবীণ।

দাতব্য কর্মী সুলতান আহমেদ টেলিগ্রাফকে বলেছেন, আমার চাচা যখন মসজিদ ত্যাগ করেন তখনই মুসল্লিদের ওপর ভ্যানটি চালিয়ে দেয়া হয়। এসময় বাংলাদেশি এক বয়স্ক প্রবাসী ভ্যানচাপায় মারা যান।

তিনি বলেন, মসজিদের একদল মুসল্লি তাকে (ভ্যানচাপায় আহত বাংলাদেশিকে) সহায়তা করতে এগিয়ে আসেন। এসময় তাদের ওপরও ভ্যানটি চালিয়ে দেয়া হয়। ভ্যানচাপায় অন্তত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে দেয়ার সময় চালককে চিৎকার করে বলতে শোনা যায়, তিনি সব মুসলিমকে হত্যা করবেন।

রয়টার্স বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের মসজিদের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন। তবে থেরেসা মের এই দাবি যদি সত্যি হয় তাহলে গত মার্চ থেকে দেশটিতে এখন পর্যন্ত চতুর্থ হামলা এটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প