মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রতিঘণ্টায় ৩টি ধর্ষণ!

অধিকাংশ মানুষের অফিসে যেতে বা বাড়ি ফিরে আসতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। এই সময় আমাদের চারপাশে অনেক কিছু ঘটে যায়। প্রতি মিনিটে ভারতে চার শিশুর জন্ম হয়। মিনিটপ্রতি শিশুমৃত্যুর হার শুধু ভারত নয়, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়াতেই উদ্বেগজনক। তালিকায় রয়েছে নারী অত্যাচারও। আর ধর্ষণ? চাঞ্চল্যকর হলেও প্রতি একঘণ্টায় ভারতে তিনটি ধর্ষণের ঘটনা ঘটে।

অর্থাৎ, অফিস থেকে কারোর বাড়ি যেতে যে সময় লাগে, ততক্ষণে ভারতের কোনো প্রান্তে ধর্ষিতা হতে হয় তিনজনকে। এই তথ্যই গতকাল রাজ্যসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী হরিভাই চৌধুরী।

তিনি জানিয়েছেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মোট ৩২,০৭৭টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। যার মধ্যে ১,৭০৬টি গণধর্ষণের। অর্থাৎ প্রতি এক ঘণ্টায় ভারতে কমপক্ষে তিনটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে।

২০১৪ সালে ভারতে মোট ৩৬,৯৭৫টি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল। তাদের মধ্যে নাবালিকার সংখ্যা ১৪,৫৩৫। ইতিমধ্যেই নির্যাতিতাদের স্বার্থে ২০০ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল গড়া হয়েছে বলে জানিয়েছেন হরিভাই চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প